মামুদনগর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান, কোরআন শরীফ ও ঘড়ি বিতরণ
নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে এবং আলোকিত নাগরপুর এর সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় মামুদনগর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান, পবিত্র কোরআন শরীফ ও ঘড়ি বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মামুদনগর পূর্বপাড়া মেইন রোড সংলগ্ন দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান, ত্রাণ বিষয়ক সম্পাদক, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন;মোঃ আরিফুল ইসলাম, সম্মানিত উপদেষ্টা, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন;এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাজিদুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ফিরোজ মাহমুদ (সুমন),এবং কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন ও মোঃ সিয়াম নিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শিক্ষা ও মানবসেবার প্রসারে এমন উদ্যোগ ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আরও বলেন, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন শুরু থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে সিলিং ফ্যান, কোরআন শরীফ ও ঘড়ি তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
Aminur / Aminur
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল