ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ১১:২৯

নড়াইলে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদ্বয় হলেন- নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার এবং পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান। এছাড়াও উভয়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৯ মার্চ লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী চেয়ার কোচে (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫১৪) ফেনসিডিল বহন করা হচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ কালনা ঘাট এলাকায় বটগাছের সামনে বাসটি দেখতে পায় এবং পরে বাসের চালক মিলন পোদ্দারের সিটের নিচ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বাসের হেলপার পালিয়ে যায়।

এরপর গাড়ি তল্লাশি করে ট্যাংকির উপরে চেসিসের সাথে বাঁধা দুটি কালো রংয়ের ব্যাগের একটি থেকে ৫৪ বোতল এবং অপর ব্যাগ থেকে ৬৪ বোতল এবং পৃথক ১ বোতলসহ মোট ১২৯ বোতল ফেনসিডিলসহ আসামি মিলন পোদ্দারকে আটক করে পুলিশ। পরে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে। এছাড়া জব্দকৃত ফেনসিডিল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেয় আদালত।  

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস