‘মেসির মস্তিষ্ক অন্যদের চেয়ে দ্রুত কাজ করে’
এবার কাতার বিশ্বকাপে খেলতে নামার আগে ৩৫ বছর বয়স পার করবেন লিওনেল মেসি। বয়স বিবেচনায় সম্ভবত এটিই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এর আগে চারটি বিশ্বকাপ খেলে ২০১৪ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপার স্বাদ পাননি তিনি। ২০২১ সালে কোপা আমেরিকা শিরোপা জেতা আর্জেন্টিনার লক্ষ্য এবার বিশ্বকাপ জয়। সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে কাতার বিশ্বকাপের শিরোপা উপহার দিয়ে বিদায় রাঙাতে চান তার সতীর্থরা।
আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল বলেছেন, ‘মেসি নিশ্চিতভাবে আমাদের সঙ্গে কথা বলবেন, পঞ্চম বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি এবং আমাদের উপদেশ দিবেন, উৎসাহ দিবেন, কারণ তার অভিজ্ঞতা এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করি মেসি উপভোগ করেন। আশা করি সব ভালো যাবে। এটা তার শেষ বিশ্বকাপ নাকি আরো খেলবেন, সেই সিদ্ধান্ত তার।’
মেসি কাতার বিশ্বকাপের পরেই বিদায় নেবেন নাকি আরো কয়েক বছর আর্জেন্টিনার জার্সিতে পারফর্ম করবেন সেটি নিশ্চিত নয় এখনো। ডি পল মনে করেন, মেসি চাইলে অনায়াসে খেলা চালিয়ে যেতে পারেন। কারণ ব্যাখ্যায় জানান, মেসি বাকিদের থেকে আলাদা খেলোয়াড। মেসির মস্তিষ্ক অন্য যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে।
ডি পল বলেন, ‘তিনি যতদিন চান, খেলে যেতে পারবেন। কারণ তিনি অন্য পর্যায়ের খেলোয়াড়, তার মস্তিষ্ক অন্য যে কোনো মানুষের চেয়ে দ্রুত কাজ করে। আমরা চেষ্টা করব এই বিশ্বকাপ তার জন্য উপভোগ্য করে তোলার এবং আমরা যদি শেষ দিনে (ফাইনাল) পৌঁছাতে পারি, সেটা হবে আরো ভালো কিছু।’
কাতার বিশ্বকাপে গ্রুপ সি থেকে লড়বে আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের ৩ প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড আর সৌদি আরব।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম