ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ১২:১০

মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে দুই সন্তানের জননী আয়শা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার শিবচর ইউনিয়নের  চরশ্যামাইল গ্রামে নিহতের স্বামী আ. রাজ্জাক তালুকদার তার বসতঘরে এ ঘটনা ঘটান। রাজ্জাক পেশায় একজন ব্যাটারিচালিত ইজিবাইক চালক এবং ওই গ্রামের আব্দুল খালেক তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আয়েশা বেগম ছিলেন রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী। সে কারণে রাজ্জাক তালুকদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো স্ত্রী আয়শা বেগমের। সোমবার (৪ এপ্রিল) ইফতারের পর তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে এবং নাক-মুখে আঘাত করে রাজ্জাক। পরে  নিজের অটোতে করে রক্তাক্ত অবস্থায় আয়েশাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে অটো থেকে নামানোর সময় আয়শা মারা গেছে বুঝতে পেরে হাসপাতালে লাশ রেখেই পালিয়ে যায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ধারালো ছুরির আঘাতে ও অতিরিক্ত রক্তক্ষরণে আয়শার মৃত্যু হয়েছে। তার মুখে ও পিঠে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে থেকে এই হত্যাকাণ্ড। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত