ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ধান পরিচর্যায় ব্যস্ত রায়গঞ্জের কৃষকরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ১:৪৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের আবাদি জমিতে চলতি বোরো মৌসুমে ধানের আগাছা পরিচর্যা, সার-কীটনাশক স্প্রেতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। গত মৌসুমে ধানেরে বাম্পার ফলন ও ন্যায্যমূল্য পেয়ে চলতি বছরেও ধান চাষ করেছেন উপজেলার কৃষককরা। ধানের মূল্য বেশি থাকায় চলতি মৌসুমেও মনের আনন্দে আবাদি জমিতে সার প্রয়োগ, কীটনাশক স্প্রে ও আগাছা পরিষ্কার করতে দেখা যায় উপজেলার  কৃষকদের।

উপজেলার ১নং ধামাইনগর ইউপির ফরিদপুর গ্রামের কৃষক স্কুল শিক্ষক অতিনয় মাহাতো এ প্রতিবেদককে জানান, আমি গত মৌসুমে ২০ বিঘা জমিতে ধান রোপণ করে বাম্পার ফলন ও ন্যায্য বাজারমূল্য পেয়েছি। এ বছর ধানের বাম্পার ফলনের আশায় এবং ন্যায্য বাজারমূল্য পাওয়ার লক্ষ্যে ২৫ বিঘা জমিতে ধান চাষ করেছি। আবহাওয়ার অনুকূলে থাকলেও ঝড়-ঝঞ্ঝা না হলে এ বছরও বাম্পার ফলন পাবেন বলে ধারণা করছেন স্কুলশিক্ষক কৃষক অতিনয় মাহাতো।

তিনি আরো জানান, চলতি মৌসুমে বোরো ধান চাষে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব ধরনের সহযোগিতা করছেন। সঠিক সময়ে সার প্রয়োগ ও জমিতে কীটনাশক স্প্রের ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তাগণ নানাভাবে দিকনির্দেশনা প্রদান করছেন।

এদিকে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  শহিদুল ইসলাম জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি খাতে তিনি বিভিন্ন ভর্তুকি ও অর্থ বরাদ্দ দিয়ে এ খাতকে আরো সমৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রীর এ পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস। বর্তমানে রায়গঞ্জ উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ২০ হাজার ৩৭০ হেক্টর, গত মৌসুমে উপজেলায় ধান চাষ হয়েছে ১৯ হাজার ১৬৫ হেক্টরে। ধানের বাম্পার ফলন ও সরকার কর্তৃক ন্যায্যমূল্য পেয়ে চলতি মৌসুমে উপজেলার প্রান্তিক চাষিরা মোট ১৯ হাজার ৩৭০  হেক্টর জমিতে ধান চাষ করেছেন, যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।ধান চাষে কৃষকদের আগ্রহী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চত করেছেন রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা।

এমএসএম / জামান

নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে পেট্রোল মজুদ

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত

শরণখোলায় রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩