ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ২ দিন পর ভেসে উঠল যুবকের মৃতদেহ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৫-৪-২০২২ দুপুর ৪:৪৭

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার দুই দিন পর নিখোঁজ যুবক মামুনের (১৯) ভাসমান মৃতদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বরামা সিংহশ্রী সংযোগ সেতুর কাছে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে নদী থেকে ভাসমান মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক মামুন উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে নিখোঁজ যুবকের স্বজনরা নদীর তীরে নৌকা নিয়ে খুঁজতে থাকেন। এরপর ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে বরাম সিংহশ্রী ব্রিজের দক্ষিণ পাশে অল্প কচুরিপানার ভেতরে লাল গেঞ্জি পরিহিত তার ভাসমান মৃতদেহ দেখতে পান স্বজনরা। এরপর পুলিশ এসে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নিহত মামুনের বড় ভাই মাসুম জানান, ভাইয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভাইকে পুলিশ অনেক মারধর করেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। নিহতের বিরুদ্ধে শ্রীপুর থানায় কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ গত রোববার তাকে গ্রেপ্তার করতে যায়।

উল্লেখ্য, গত রোববার বিকেলে পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেন নিহত যুবক মামুন। পরিবারের অভিযোগ, ঘটনাস্থলের কাছে কলাবাগানের ভেতরে তাকে মারধর করে নদীতে ফেলে দেয়া হয়। এরপর কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন শ্রীপুর থানার পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই শাকিল আহমেদ। এরপর টঙ্গী স্টেশনের ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি দল নদীতে অনেক খোঁজ করেও যুবকের সন্ধান পায়নি। 

এমএসএম / জামান

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ