ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আসামি ধরতে গিয়ে পা ভাঙল পুলিশ সদস্যের


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৫-৪-২০২২ বিকাল ৫:৩৮

নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ধরতে গিয়ে খাদে পড়ে পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন কমলগঞ্জ থানার এএসআই মৃত্যুঞ্জয়। তবে পলাতক ওই আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার রাতে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদেশী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদেশী গ্রামে নারী নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইব্রাহিম মিয়াকে গ্রেফতার করেতে যান কমলগঞ্জ থানার চার পুলিশ কর্মকর্তা। এ সময় আসামি ইব্রাহিমকে ধরতে গিয়ে খাদে পড়ে পা ভেঙে যায় কমলগঞ্জ থানার এএসআই মৃত্যুঞ্জয় সরকারের। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান