লিগের জন্য ‘শেষ পর্যন্ত’ লড়বে বার্সেলোনা
শেষ কিছুদিন ধরেই বার্সেলোনা আছে দারুণ ফর্মে। কি রিয়াল মাদ্রিদ, কি অ্যাটলেটিকো; অবলীলায় চার গোল জড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষের জালে। গেল ম্যাচে সেভিয়ার বিপক্ষে অবশ্য সেই ধারায় ছেদ পড়েছে, তবে ১-০ গোলে জয়টা ঠিকই তুলে নিয়েছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির অপরাজিত যাত্রাটা দীর্ঘায়িত হলো ১৪ ম্যাচে, উঠে এসেছে লিগের দ্বিতীয় স্থানেও। এরপর কোচ জাভি জানালেন, এবার শিরোপার জন্য লড়বে তার দল।
তবে লা লিগার জেতার পথে বার্সেলোনার যাত্রাটা যে সহজ হবে না, তা আর বলতে! ২৯ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৫৭ পয়েন্ট, জিতেছে ১৬ ম্যাচে, ড্র করেছে ৯ ম্যাচে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পার্থক্যটা ১২ পয়েন্টের। বার্সেলোনার চেয়ে অবশ্য এক ম্যাচ বেশি খেলেছেন বেনজেমারা। তবে তাদের টপকে লিগ জেতার কাজটা যে সহজ নয়, সে বিষয়েও কোনো সন্দেহ নেই বার্সা কোচের।
তবে তার দল যে লড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই জাভির। দায়িত্ব যখন নিচ্ছিলেন, বার্সেলোনা তখন খাবি খাচ্ছে মাঝ টেবিলে, সেখান থেকে শীর্ষ চারে এনে এখন লিগ শিরোপার জন্য লড়ার ঘোষণা দিচ্ছেন। এমন পারফর্ম্যান্সের পর আকাশচুম্বী আত্মবিশ্বাস আসাটাই স্বাভাবিক।
তাই বলে লিগ জেতার আশাটা একটু বেশি কিছুই। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধানটা ১২ পয়েন্টের। তবে জাভি জানালেন, তার দল লড়বে শেষতক। বললেন, ‘গত ম্যাচে রিয়াল জিতেছিল, তাই এই ম্যাচটা (সেভিয়া) আমাদের জন্য ফাইনাল ছিল। আমরা লড়াইটা চালিয়ে যেতে চাই, যতক্ষণ না গাণিতিকভাবে আশাটা শেষ হয়ে যাচ্ছে আমাদের।’
তবে দুরন্ত ফর্মটা ধরে রাখার বিষয়ে আশাবাদী বার্সেলোনা কোচ। বললেন, ‘চলতি মৌসুমে এটি আমাদের সেরা মুহূর্ত। আমরা দারুণ এক দলকে হারিয়েছি, যাদের রক্ষণ লিগের অন্যতম সেরা। তবে এই জয়ে অন্যদের কোনো বার্তা দিচ্ছি না আমরা। নিজেদেরই তাগিদ দিচ্ছি বরং। এই মুহূর্তে নিজেদের খেলাই উপভোগ করছি আমরা।’
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম