দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল : এমপি জ্যাকব
ভোলার চরফ্যাশনের চরমানিকা ও রসুলপুর এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সোমবার (২১ জুন) নগদ অর্থ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল।
এমপি জ্যাকব বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারব না, তবে ঘূর্ণিঝড়-বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন পদক্ষেপের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগের পূর্বাভাস, উদ্ধার, আশ্রয়ণ ও পুনর্বাসনের জন্য অনেক সক্ষমতা অর্জন করেছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। ডেল্টা প্ল্যানের আওতায় জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি রোধে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই প্ল্যানের সঠিক বাস্তবায়ন হলে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিসহ সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কবার্তার কারণে উপকূলীয় এলাকায় সাম্প্রতিক কয়েকটি ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, রসুলপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম পণ্ডিত প্রমুখ।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied