‘দ্য হান্ড্রেডেও’ দল পেলেন না সাকিব
আইপিএল নিলামে দল পাননি সাকিব আল হাসান। এ নিয়ে আলোচনা কম হয়নি। এবার সময়ের সেরা এই অলরাউন্ডার অবিক্রীত রয়ে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এও। তবে সাকিব উপেক্ষিতদের দলে একা নন। পাকিস্তান অধিনায়ক বাবর আজম, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারাও দল পাননি ড্রাফটে।
গত সোমবার এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। পরদিন মঙ্গলবার প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়ারদের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবের। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন তিনি। দেশসেরা এই অলরাউন্ডারের এমন নিয়তি অবশ্য নতুন নয়। সাকিব দ্য হান্ড্রেডের এর আগের দুই ড্রাফটেও দল পাননি। করোনাভাইরাসের কারণে অবশ্য প্রথমবার ড্রাফট হওয়ার পরও মাঠে গড়ায়নি এই টুর্নামেন্টটি।
সাকিব অবশ্য একা নন। বাংলাদেশ থেকে আরও আট ক্রিকেটার নাম দিয়েছিলেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। দল পাননি কেউই। সেই আট ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, আফিফ হোসেন, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
আগামী ৩ আগস্ট শুরু হবে দ্য হান্ড্রেডের দ্বিতীয় আসর। যা শেষ হবে ৩ সেপ্টেম্বর।
এমএসএম / এমএসএম
যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি
দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি
১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল
অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ
২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা
টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর
সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প
সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?
ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি
বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম