চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলুর দুর্নীতির তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলুর বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির কাঙ্গাল হরিনাথ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন রিফাইয়েতপুর ইউনিয়নবাসীর পক্ষে ছাদেক আলী নামে স্থানীয় আওয়ামী লীগের সমর্থক।
ছাদেক আলী বলেন, অতিদরিদ্রের কর্মসংস্থান প্রকল্প (ইজিপিপি) রিফাইয়েতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দীঘলকান্দি বানিয়া মোড় থেকে বিশ্বাসপাড়া পযর্ন্ত রাস্তায় ৫৬ জন শ্রমিক নিয়োগ করে ৪০ দিন কাজ করা কথা ছিল। চেয়ারম্যান যেসব মোবাইল নাম্বার ব্যবহার করে শ্রমিকের তালিকা নিবন্ধন করে জমা দেয়া দিয়েছেন, সেসব সিম নিজের কাছে রেখে দিয়েছেন। এই প্রকল্পে ৮ লাখ ৯৮ হাজার টাকার দুর্নীতি হয়েছে। প্রকল্পের তথ্য পাওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেও তথ্য পাননি বলে অভিযোগ করেন ছাদেক আলী।
তিনি আরো বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচি
চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলুর দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন ছাদেক আলী।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের