ডোমিঙ্গোকে শুধু শুধু বলির পাঠা বানানো হয়: পাপন
চলতি দক্ষিণ আফ্রিকা সফরের ডারবান টেস্টে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ২২০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচের প্রথম চারদিন সমানে সমান লড়েছে মুমিনুল হকের দল। কিন্তু শেষ দিন ৫৫ মিনিটে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৩ রানেই গুটিয়ে যায় তারা।
এই ম্যাচের বিশ্লেষণে সবার আগে উঠে আসে টসের সিদ্ধান্ত। যেখানে কয়েনভাগ্য নিজেদের পক্ষে পাওয়ার পর আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। অথচ দলের দক্ষিণ আফ্রিকান হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছিলেন আগে ব্যাটিং নেওয়ার কথা।
বাংলাদেশের টসের সিদ্ধান্তে অবাক হয়েছিল খোদ দক্ষিণ আফ্রিকা দলও। কিন্তু কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আপত্তির কারণে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছেই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যা তার কাছে ভালো লাগেনি।
শুধু তাই নয়, যেকোনো ব্যর্থতার পর হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কাঁধে সব দায়ভার চাপিয়ে দেওয়ারও ঘোর বিরোধী বিসিবি সভাপতি। তার অভিযোগ বরং কয়েকজন ক্রিকেটারের দিকে, যারা কোচের কোনো কথাই শোনেন না। বাংলাদেশ দল দেশে ফিরলে সব সমস্যা সমাধানের কথা বলেছেন বিসিবি সভাপতি।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, ‘আমার মনে হয় যেকোনো খারাপ পারফরম্যান্সের পর আমরা শুধু শুধু ডোমিঙ্গোকে বলির পাঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটাররা কি তার কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’
তিনি আরও যোগ করেন, ‘যেসব ক্রিকেটাররা ডোমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারকে ডাকি, অন্তত ১১ জন বলবে ডোমিঙ্গো দুর্দান্ত কোচ। দুই-তিনজন হয়তো আছে, যারা ভিন্ন কথা বলবে এবং কোচের কথা শোনে না।’
সবার সঙ্গে বসে এ বিষয় সুরাহা করার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? আমাকে তাদের কথা শুনতে হবে যারা কোচের সঙ্গে কাজ করছে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সবকিছু সমাধান করবো।’
এমএসএম / এমএসএম
বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক
শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের
ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের
‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন