ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিল স্বামী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৪-২০২২ বিকাল ৬:১৩

স্বামীর প্রায় অর্ধ শতাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। স্ত্রী এর প্রতিবাদ করায় তাকে শারীরিক নির্যাতন করে তার স্বামী। শুধু তাই নয়; তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন তার স্বামী।সূত্রমতে জানা গেছে, পারিবারিকভাবে গত বছরের ২১ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। বিয়ের মাত্র ৬ মাসের মাথায় স্ত্রী জারা হায়াত এর কাছ থেকে বিভিন্ন সময় ব্যবসা বা চাকরির নামে অর্থ আত্মসাৎ করেছে স্বামী সুজন সরকার। তার পরকীয়া প্রেমের সম্পর্কে জানার পর থেকে স্ত্রী কোনো টাকা পয়সা দিতে রাজি না হলে তাকে দিন রাত মারধর করা হতো। 
জারা হায়াত জানান, স্বামীর পরকীয়া সম্পর্কের কারণে সংসারে আশান্তি নেমে আসে। প্রতিবাদ করলেই তার উপর থেকে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। সম্প্রতি সুজনের মোবাইল ফোনে প্রায় অর্ধ শতাধিক নারীর সাথে তার খোলামেলা ছবি ও ভিডিও দেখে প্রতিবাদ করে জারা। তারপর থেকে জারা হায়াতের উপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন সুজন। এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করলেও সুজন সরকার আবারও অবৈধ সম্পর্ক ও স্ত্রীকে নির্যাতন চালিয়ে যায়। 
জারা হায়াত আরো বলেন, নির্যাতন সহ্য করতে না পেরে একটা সময় আমি আইনের আশ্রয় নেয় এবং তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করি। তিনি উক্ত মামলা তুলে নিতে বলে। তার প্রস্তাবে রাজি না হলে গত ২২ মার্চ সকাল ৯ ঘটিকায় ঘরের দরজা বন্ধ করে আমাকে বেধড়ক চড়-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করতে থাকে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমাকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে তিনি আমাকে কল করে বলে মামলা তুলে না নিলে আমার বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দেন। অভিযুক্ত সুজন সরকার কুমিল্লা দেবিদ্বার থানার মরিচকান্দা গ্রামের সরকার বাড়ির মৃত শফিকুল ইসলামের ছেলে। অভিযুক্ত সুজন সরকারের মুঠোফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব