ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

জৈন্তাপুরে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ৬-৪-২০২২ রাত ১০:৩২
সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৭নং কূপ এলাকায় বাস, ব্যাটারিচালিত টমটম এবং মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০৷ বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকাল সাড়ে ৪টায় সিলেট হতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট- মেট্রো- ব-১১-০০০১) এর সঙ্গে দুটি ব্যাটারীচালিত টমটম ও একটি মোটর সাইকেলে মুখিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এতে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ২০ জন আহত হয় ৷ নিহতরা হলো- মোটরসাইকেল আরোহী নেত্রকোনা জেলার পাঁচহাট খালিয়াজুড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান সানি (৩০), টমটম যাত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে মো. রোকন উদ্দিন (৪৫), অপর টমটম যাত্রী খাদিমনগর সিলেটের রস্তুমপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে তাহমিদ তাসিন (১২)৷ আহতদের নাম-পরিচয় জানা যায়নি৷ আহতদের সবাই বাস যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে৷ সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে৷ 
 
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্তিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ৷ দুর্ঘটনায় পতিত বাস, মোটরসাইকেল ও দুটি ব্যাটারিচালিত টমটম হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷ 

এমএসএম / জামান

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নেত্রকোণায় এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত