রাউজানের মেয়ে সাদিয়া ইসলামের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে ২৮৬তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার মেয়ে মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম। তিনি রাউজান সদর এলাকার দলিলাবাদ, শাহ আহমদ চৌধুরী বাড়ির মৌলানা মুহাম্মাদ ইসহাকের মেয়ে।
সাদিয়া ইসলাম রাউজান সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের ফলাফল গত সোমবার ঘোষণার পর সাদিয়ার বাড়ি ও গ্রামজুড়ে আনন্দের বার্তা বইছে। এছাড়াও সাদিয়ার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান রাউজান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানাছেন।
এই সফলতা অর্জন সম্পর্কে সাদিয়া ইসলাম জানান, তার অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়েই সফলতা অর্জন করেছেন। তিনি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নপূরণ করতে পেরে তিনি আনন্দিত।
তিনি আরো জানান, ডাক্তার হয়ে দেশের অসহায় মানুষের সেবা করতে চান। একজন ভালো ডাক্তার হয়ে যেন মানুষের পাশে থেকে সেবা করতে পারেন সেজন্য সবার দোয়া চেয়েছেন সাদিয়া।
এ বিষয়ে রাউজান সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শর্ব্বরী দে রাত্রী জানান, আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থী সাদিয়া ইসলাম তার মেধার জোরে সব বাধা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। এতে আমরা খুশি। আমার তার ভবিষ্যৎ সফলতা কামনা করছি, সে যেন একজন ভালোমানের ডাক্তার হয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে পারে।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়