ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২০ দিনেও শেষ হয়নি বেইলি ব্রিজের মেরামতকাজ


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:২৯
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাজারসংলগ্ন বেইলি ব্রিজটি গত ১৮ মার্চ মালবাহী ট্রাকসহ মাঝরাতে ভেঙে পরে। আজ ২০ দিনেও ব্রিজটির মেরামতকাজ শেষে হয়নি। কর্তৃপক্ষ বলছে, ব্রিজটি জনসাধারণের চলাচল উপযোগী করার জন‍্য আরো এক সপ্তাহ সময় লাগবে।
 
সরজমিন দেখা যায়, বেইলি ব্রিজটি ভেঙে পরা অংশ না তুলে নতুন করে ব্রিজটি দাঁড় করানোর চেষ্টা চলছে। ভেঙে পড়া অংশ নিচে রেখেই মোরামতকাজ চলছে। এমনকি মালবাহী ট্রাকটিও তোলা হয়নি। পুরাতন লোহার পাটাতন দিয়ে কাজ চলছে।
 
বেইলি ব্রিজের মেরামতকাজের মিস্ত্রি মো. মোজাম্মেল হক বলেন, যদি কর্তৃপক্ষ মনে করে ছোট যানবাহন চলাচল করব তাহলে আজ বিকেলে যানবাহন চলাচল করতে পারবে। তবে বড় ও ভারী যানবাহন চলাচলে আরো এক সপ্তাহ সময় লাগবে। ঝালাইয়ের কাজসহ নাট-বল্টুর অনেক কাজ রয়ে গেছে।
 
বেইলি ব্রিজের কাজে নিয়োজিত সুপারভাইজার মো. সিরাজুল হক বলেন, দু-এক দিনের মধ্যে ব্রিজ দিয়ে সব রকম গাড়ি চলাচল করতে পারবে। তবে কর্তৃপক্ষ কী করে আমার জানা নেই।
 
তিনি আরো বলেন, গত ২১ মার্চ আমরা কাজ শুরু করি। আমরা ২৫ জন শ্রমিক কাজ করছি। মাঝে তিন দিন ব্রিজের মালামাল আনতে কিশোরগঞ্জ গিয়েছিলাম। তাই কাজ বন্ধ ছিল।
 
মুন্সীগঞ্জ জেলা সড়ক ও জনপথ উপ-বিভাগের প্রকৌশলী ফাইম রহমান বলেন, আমাদের আরো সপ্তাহখানেক সময় লাগবে গাড়ি চলাচলের জন‍্য। অনেক কাজ বাকি আছে। যানবাহন চলাচলের আগে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই, যাতে সাধারণ মানুষের কোনো ধরনের ক্ষতি না হয়।
 
তিনি আরো বলেন, আমি নিজে গাড়ি নিয়ে প্রথমে ব্রিজে চলতে চাই, যাতে কোনো ধরনের ক্ষতি হলে আমার হোক; সাধারণ জনগণের নয়। আশ করি চলতি সপ্তাহে বেইলি ব্রিজটি জনসাধারণের জন্য খুলে দেয়া সম্ভব হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়