‘তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়’
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম কারিগর তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের আগুন ঝরা বোলিংয়ের নৈপুণ্যেই তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। দুই ম্যচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাঁধে চোট নিয়েও লড়াই করেছেন তাসকিন। পেইন কিলার খেয়ে, কাঁধে স্কচটেপ পেঁচিয়ে নেমে গেলেন বোলিংয়ে, নিয়েছেন ২ উইকেট। সেই তাসকিনকে প্রশংসায় ভাসালেন পেস দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
তাসকিনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট না মন্তব্য করে ডোনাল্ড বলেন, ‘তাসকিন যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তাকে দেখে আমি খুব খুশি ছিলাম। যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে! প্রথম টেস্টে কাঁধে একটু ব্যথা শুরু হয়। সময়ের সাথে সাথে ব্যথা তীব্র হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে টেপ পেঁচিয়ে বোলিং করেছে। এই অবস্থায়ও সে দেশের জন্য কিছু করতে প্রস্তুত ছিল।’
সঙ্গে যোগ করেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ, ‘সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে। তার মত একজন তরুণের সাথে কাজ করা অনেক আনন্দের। সে অনেক ভালো শ্রোতা, শিখতে চায়। তার মধ্যে ভালো একটা ইঞ্জিন আছে। এত ব্যথা সামলেও লড়াই করছিল। অনেক ব্যথা ছিল তার। দলের জন্য তার অনেক আন্তরিকতা আছে, তা দেখিয়েছে।’
সম্প্রতি বাংলাদেশ দলের পেসাররা বেশ ছন্দে আছেন। দক্ষিণ আফ্রিকায় ডারবান টেস্ট হারলেও তাসকিনের সঙ্গে নিজেদের সামর্থ্য প্রমান দিয়েছেন এবাদত হোসেন আর খালেদ আহমেদ। ডোনাল্ড জানালেন, টাইগার পেস বোলিং ইউনিট নিয়ে গর্ব করেন তিনি।
ডোনাল্ডের জবাব, ‘আমি মনে করি পেসাররা তাদের নিয়ে গর্ব করতে পারে। প্রত্যেক পেসার ভালো করেছে। দ্বিতীয় ইনিংসে বেশি ভালো করেছে। আমরা একটি টেস্ট ইউনিট হিসেবে বল করেছি।’
এমএসএম / এমএসএম
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম