ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বায়ার্নকে হারাল সেই এমেরির দলই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ২:৪২

পাঁচ বছর আগের কথা। উনাই এমেরি তখন প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের কোচ। তার দল হারিয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখকে। এরপর ২৫টি অ্যাওয়ে ম্যাচ কেটেছে জার্মানির ক্লাবটির, কেউ হারাতে পারেনি। এখন আবার সেই এমেরিের দলের কাছে এসেই ভাঙল ওই জয়যাত্রা। 

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। ঘরের মাঠে দর্শকদের সামনে উজ্জ্বীবিত ফুটবল খেলেই এসেছে এই জয়। টুর্নামেন্টজুড়ে গোলের জয়রথ ছুঁটানো বায়ার্ন এই ম্যাচে পায়নি গোলেরই দেখা। চলতি মৌসুমে হারও এসেছে এই প্রথম।

অষ্টম মিনিটে ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোলের দেখা পায় ভিয়ারিয়াল। ডান দিকের বাইলাইনের কাছ থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো চেলসো পাস দেন বক্সের মাঝে। দানিয়েল পারেহোর শটে ছয় গজ বক্সে পা ছুঁয়ে শুধু বলের দিক পাল্টে দেন দানজুমা।

তার গোলেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে গোলের জন্য নেওয়া পাঁচটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ভিয়ারিয়ালের ছয় শটের একটি লক্ষ্যে ছিল, সেটাতেই বাজিমাত করেছে তারা। 

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সুযোগ এসেছিল বায়ার্নের সামনে। ছয় গজ বক্সে প্রয়োজন ছিল শুধু বলে পা ছোঁয়ানোর, সেটিই পারেননি অরক্ষিত টমাস মুলার। ৫৩তম মিনিটে ভিয়ারিয়ালের জেরার্ড মরেনোর শট পোস্টে লেগে ফিরে আসে।

খানিক বাদে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের মারাত্মক ভুলে গোল খেতে বসেছিল বায়ার্ন। মাঝমাঠে উঠে এসে জার্মান গোলরক্ষক বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। দূর থেকে মরেনোর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৬৬তম মিনিটে দারুণ এক সুযোগ হাতছাড়া করেন দানজুমা। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে শট নিতে দেরি করে ফেলেন তিনি। এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ড্র করলেই সেমিফাইনালে চলে যাবে তারা।

এমএসএম / এমএসএম

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ