ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ফেসবুকে কলেজছাত্রীকে হয়রানির অভিযোগ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ৪:১৮
মানিকগঞ্জে বসবাসকারী এক কলেজছাত্রীর ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক প্রোফাইল তৈরি করে তাতে অশ্লীলভাষায় কথোপকথন এবং হুমকির অভিযোগে গাজীপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. জোবায়ের ওরফে আবির ওরফে ফাহিম (২১) ময়মনসিংহের হালুয়াঘাট থানার গুনিয়ারী কান্দা এলাকার মো. আলিম উদ্দিনের ছেলে। সে টঙ্গী পশ্চিম থানার খরতৈল ব্যাংকপাড়া এলাকায় কাজিম উদ্দিন ম্যানেজারের বাড়িতে ভাড়া থেকে টিউশনি করত। পুলিশের সাইবার সাপোর্ট ওইমেন ফেসবুক পেজে ভিকটিমের অভিযোগের পর গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। ‍আজ মঙ্গলবার (২২ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, হাফেজ জোবায়ের ফেসবুকে মানিকগঞ্জ মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে এই ছাত্রীর ফেসবুক বন্ধু জোবায়ের ভিকটিমের ছবি সংগ্রহ করে ফেক অ্যাকাউন্ট খুলে ভিকটিমের ছবি ব্যবহার করে অশ্লীলভাষায় তার নিকটাত্মীয় ও পরিচিতজনদের নানা আপত্তিকর/অশ্লীল মেসেজ পাঠায় এবং ওই অ্যাকাউন্ট হতে গালিগালাজ ও হুমকি দেয়। সে একাধিক ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে আরো অনেক মেয়েকে হয়রানি করে আসছে। পরে ভিকটিমের অভিযোগের পর আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে টঙ্গী থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জোবায়েরের কাছ থেকে সাইবার অপরাধের কাজে ব্যবহৃত মোবাইল সেট ও সিম উদ্ধার করা হয়। 
 
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ভিকটিম সোমবার রাতে জোবায়েরের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত