মেসিদের কোচকে ইউনাইটেডে চান রুনি
প্যারিস সেইন্ট জার্মেইঁতে বছরটা ভালো যাচ্ছে না মৌরিসিও পচেত্তিনোর। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে তার দল। যদিও লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে এগিয়ে ১২ পয়েন্টে। তবুও তাতে সন্তুষ্ট নন দলটির সমর্থকরা। তাদের যে চ্যাম্পিয়ন্স লিগটা প্রয়োজন!
তাই কোচেও বদল চাইছেন অনেকে। এমনিতেও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো, এমন গুঞ্জন অনেকদিনের। তাকে কোচ হিসেবে চান ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ও বর্তমানে ডার্বি কাউন্টির কোচ ওয়েন রুনিও। এই আর্জেন্টাইনকে লম্বা সময়ের দায়িত্ব দেওয়ার পক্ষে তিনি।
রুনি বলেছেন, ‘আমার মনে হয় পচেত্তিনো প্রিমিয়ার লিগে ভালো কাজ করেছে, সে লিগটা সম্পর্কে জানে। টটেনহ্যাম ও সাউদাম্পটনে সে অনেক তরুণ খেলোয়াড় নিয়ে এসেছে। আমি পচেত্তিনোকে দায়িত্ব দিয়ে তাকে সময় দেওয়ার পক্ষে।’
‘এখন কোচদের ক্লাবের জন্য তাদের পরিকল্পনা বাস্তবয়ান করতে সময় দরকার। আমার মতে পচেত্তিনো সেরা কোচদের একজন। সে জানে সেরা খেলোয়াড়দের সঙ্গে কীভাবে কাজ করতে হয়, তরুণদের সঙ্গেও। ’
২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাব সাউদাম্পটনের কোচ ছিলেন পচেত্তিনো। ক্লাবটিতে ২৩ ম্যাচেম ম্যাচ, ১৮ ড্র ও ১৯টিতে হেরে যায় তার দল। এরপর টটেনহ্যামের দায়িত্ব নেন তিনি, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত এখানে ছিলেন তিনি।
১৬০ জয়, ৬০ ড্রয়ের সঙ্গে ৭৩ ম্যাচে হারের স্বাদ পেতে হয় পচেত্তিনোকে। টটেনহ্যামকে তিনি নিয়ে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। লিভারপুলের কাছে হেরে অবশ্য ছুঁয়ে দেখা হয়নি শিরোপা।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ