ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক ১


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৭-৪-২০২২ দুপুর ৩:২৩
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইন্সপেক্টর মাহবুবা জেসমিন রুমার নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লাতেঘরিয়া গ্রামের আসাদুলের বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ আসাদুল হক (৪০), পিতা সোহরাব হোসেন, সাং মোল্লাতেঘরিয়া ২১ নং ওয়ার্ড, মডেল থানা, কুষ্টিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসাদুল হক এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
 
এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের ইন্সপেক্টর মাহবুবা জেসমিন রুমা, এসআই সানোয়ার হোসেন, এএসআই শেখ গোলাম মোস্তফা, হোসেন আলী, সিপাহী মামুন, রাশিদুল ও মেহেদী অংশগ্রহণ করেন।
 
পরবর্তীতে কুষ্টিয়ার মডেল থানায় এসআই সানোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২০ (সংশোধিত)-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া এসআই সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং ১৫, তারিখ ০৭/০৪/২০২২ ইং।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া