ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এলাকা থেকে অবৈধ থ্রি-হুইলার, অটোরিকসাসহ কাজপত্রবিহীন প্রায় শতাধিক যানবাহন জব্দ করে জেলা ট্রাফিক বিভাগ।
এ সময় ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহমেদ জানান, এখন থেকে হাইকোর্টের আদেশ বাস্তায়নে পুলিশ মহাসড়কে নিয়মিত থ্রি-হুইলার, অটোরিকসাসহ বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। যে যানবাহনে মামলা দেয়া যায়, সেখানে মামলা দেয়া হবে আর যেগুলোর বিরুদ্ধে মামলা দেয়া যাবে না সেগুলো ডাম্পিংয়ে পাঠানো হবে। এত অভিযানের পরও মহাসড়কে কেন অটোরিকসা বন্ধ করা যাচ্ছে না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগে কী হয়েছে সেটা তিনি বলতে পারবেন না। তবে তিনি মহাসড়কে কোনোভাবেই এসব অবৈধ যানবাহন চলতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন।
অন্যদিকে মহাসড়ক ও মহাসড়কের দুই পাশের ফুটপাথ দখল করে গড়ে ওঠা শত শত দোকানপাটের মধ্যে শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান। তবে এখনো মহাসড়কের দুই পাশে শতাধিক দোকানপাট রয়ে গেছে- এমন প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্ডার কামরুজ্জামান বলেন, পুরো মাসজুড়েই যানবাহন ও মানুষের চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন।
এমএসএম / জামান
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
Link Copied