আক্কেলপুরে ১৪ ঘণ্টায় ১১ ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি
জয়পুরহাটের আক্কেলপুরে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ১৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১১জন রোগী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। এদের মধ্যে ৪টি শিশু রয়েছে। এছাড়াও বহির্বিভাগ থেকে সকাল হতে দুপুর পর্যন্ত চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি গেছে, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
চিকিৎসকরা ধারণা করছেন, আবহাওয়া পরিবর্তন ও রোজা উপলক্ষে তেলে ভাজা বেশি পরিমাণ খাওয়া, পর্যাপ্ত পরিষ্কার পানি পান না করাসহ বিভিন্ন কারণে বর্তমানে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাবাচ্ছুম এলাহী বলেন, এ সময় প্রত্যেকের উচিত পর্যাপ্ত পরিমাণ দেশীয় ফল খাওয়া এবং শরীরে বিশুদ্ধ পানির ঘাটতি পূরণে লক্ষ্য রাখা। এর পাশাপাশি শিশুদের খাওয়ানোর সময় মায়েদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বল করা উচিত।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়