সিলেটের হরিপুরে দুই গ্রামবাসীর দাঙ্গার ঘটনায় পুলিশের এসল্ট মামলা দায়ের
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের জমি ক্রয়-বিক্রয়ের জের ধরে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর মধ্যে দাঙ্গার ঘটনায় ৭৭ জনের নাম উল্লেখ করে পুলিশের এসল্ট মামলা দায়ের করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল মঙ্গলবার জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে হরিপুর বাজারে দুই গ্রামবাসীর মধ্যে ১০ ঘণ্টাব্যাপী দাঙ্গার ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে৷ মামলায় ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে। তবে হাফেজ মাওলানা সালেহ আহমদ হত্যার ঘটনাসহ দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি ৷
পুলিশ সূত্রে আরো জানা যায়, জমি ক্রয়-বিক্রয় এবং দখল সংক্রান্তের জের ধরে সৃষ্ট দাঙ্গা থামাতে গিয়ে পুলিশ ৩৫৮ রাউন্ড গুলি ও ৫৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে৷ দাঙ্গায় পুলিশের ৭ জন সদস্য আহত হয় ৷ অপরদিকে দাঙ্গা থামাতে গিয়ে মধ্যস্থতাকারী হাফেজ মাওলানা সালেহ আহমদ (৩০) প্রতিপক্ষের আক্রমণে নিহত হন৷ ৫ এপ্রিল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ময়নাতদন্ত সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ওই দিন রাত সাড়ে ১০টায় হেমু দারুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হয়৷
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে ৮ জনকে আটক করা হয়েছিল। তাদের পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
নেত্রকোণায় এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied