শাহজাদপুরে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) উপজেলা শাখার উদ্যোগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতি শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি হাজী অ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান সমিতির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ বিএসসির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জামিরতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, ঠুটিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল পাশা, কৈজুরী মহিউল আলম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদুল আলম আনছারী, পোরজনা এম এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী বিএসসি, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম, শামীম হোসেন, রতনকান্দী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া, কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুনসহ বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
বক্তারা ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ তাদের নায্য দাবি মেনে নেয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে আল্টিমেটাম দেন তারা।
উল্লেখ্য, মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় সহস্রাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত হন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন