ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে তৃতীয় লিঙ্গের জীবনমান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৭-৪-২০২২ বিকাল ৫:৩২

সিরাজগঞ্জের শাহজাদপুরে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং মানবিক সংগঠন ‘প্রেরণার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) শাহজাদপুর পৌর শহরের রংধনু মডেল স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি চয়ন ইসলাম।

প্রেরণা সংগঠনের সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হানিফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান উপধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন, দ্বারিয়াপুর বায়তুল আমান মসজিদের খতিব ও টিভি ব্যক্তিত্ব মাও. রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী ও হিজড়া সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রতিনিধি। 

আলোচনা সভায় প্রত্যেক অতিথি তাদের বক্তব্যে হিজড়া সম্প্রদায়ের প্রতি সমাজের সকলের দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা বলেন। তারা হিজড়া সম্প্রদায়কে মূল ধারায় জীবনযাপনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ চয়ন ইসলাম বলেন, তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় আমাদের মতোই মানুষ। তাদের কটাক্ষ করে কথা বলা খুবই দুঃখজনক। তারাও সমাজের বিভিন্ন স্তরে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহযোগিতা অব্যাহত রেখেছেন।

তিনি আরো বলেন, হিজড়াদের মধ্য থেকে টিভি সংবাদ উপস্থাপিকা হচ্ছে, ইউপি চেয়ারম্যান হচ্ছে। এ  বিষয়গুলো ধারণ করে তিনি হিজড়া সম্প্রদায়ের অন্যদের তাদের জীবন পরিবর্তনে কাজ করে যাওয়ার আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে সাবেক সাংসদ চয়ন ইসলামের পক্ষ থেকে ও প্রেরণা সংগঠনের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়কে আর্থিক সহায়তা ও উপহার প্রদান করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন