কমলগঞ্জে চা-বাগানের ধানী জমি থেকে অজগর উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরুঞ্জি এলাকার ধানী জমি থেকে সোমবার (২১ জুন) বিকেলে ১২ ফুট লম্বা একটি অজগর আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে লাউয়াছড়া বণ্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ওই দিন রাত ৮টায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসেন।
জানা গেছে, উপজেলার রাজকান্দি রেঞ্জের কুরমা বিটের কুরমা চা-বাগানের কুরুঞ্জি এলাকার ধানী জমিতে এলাকাবাসী একটি বিশাল আকারের অজগর দেখতে পান। পরে চা শ্রমিকরা অজগরটিকে আটক করতে সক্ষম হন। আটক অজগরের পেটে বড় কোনো প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, বড় কোনো প্রাণী খেয়ে ফেলায় অজগরটি পালাতে পারেনি। স্থানীয়দের কাছ থেকে খবর শুনে কুরমা বিট অফিস শ্রীমঙ্গল বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ৮টার দিকে অজগরটি উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায়।
রাজকান্দি রেঞ্জ কমর্কতা নজরুল ইসলাম অজগর উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, কুরমা এলাকায় সোমবার বিকেলে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর আটক করেন গ্রামবাসী। রাতে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটি উদ্ধার করে নিয়ে আসে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied