যশোরে তুচ্ছ ঘটনায় জোড়া খুন
যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে ইউনুছ আলী খান (৫৫) এবং আয়ুব আলী খান (৬০) নামে দুই সহোদর নিহত হয়েছেন। তারা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। এ ঘটনায় আয়ুব আলী খানের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কামলা ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সাথে দোকানি মুকুলের কথা কাটাকাটি হয় এবং ইউনুছকে মুকুল, বিল্লাল ও বিপুল মারপিট করে। পরবর্তীতে ইউনুছ খান বাড়িতে গিয়ে তার ভাই আয়ুব খান ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তার প্রতিবাদ করতে গেলে মুকুল তার ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুছ খান ও তার ভাই আয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বঁটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ইউনুছ খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খান গুরুতর জখম হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুছ আলী খান এবং আয়ুব আলী খানকে মৃত ঘোষণা করেন। সেই সাথে গুরুতর আহত আসাদুজ্জামান খানকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এমএসএম / জামান
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
Link Copied