গাজীপুরে ঢিলেঢালাভাবে চলছে প্রথম দিনের লকডাউন
করোনার সংক্রমণ ঠেকাতে গাজীপুরে শুরু হওয়া সর্বাত্মক লকডাউন ঢিলেঢালাভাবে চলছে। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে গজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মহাসড়কে সাধারণ পরিবহন চলাচল কম থাকলেও সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। তবে গণপরিবহন বন্ধ থাকলেও সমগ্র গাজীপুর জেলাজুড়ে অটোরিকসা, ইজিবাইক ও সিএনজি চলতে দেখা গেছে। গাজীপুরের শিল্প-কারখানাগুলো খোলা থাকায় সকালে সড়কে শ্রমিকদের হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। অনেক প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে শ্রমিকদের আসা-যাওয়ার ব্যবস্থা করেছে। অন্যদিকে বিধিনিষেধে দোকানপাট ও শপিংমল বন্ধের নির্দেশনা থাকলেও গাজীপুরের বিভিন্ন এলাকায় দোকানপাট ও শপিংমলগুলো খোলা রয়েছে। সব মিলিয়ে ঢিলেঢালাভাবে চলছে গাজীপুরের ৯ দিনের লকডাউনের প্রথম দিন।
সরেজমিনে দেখা যায়, কঠোর লকডাউনকে কেন্দ্র করে বিশেষ প্রস্ততি গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। পৃথক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর পুলিশ। এরই মধ্যে মঙ্গলবার ভোর থেকে বন্ধ করে দেয়া হয় জেলার সকল প্রবেশদ্বার। গাজীপুরের সবগুলো রেল জংশনে বন্ধ রয়েছে যাত্রী ওঠা-নামা। সকাল থেকে পুলিশ রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী ব্রিজ, কামাড়পাড়া, নরসিংদি সীমান্তে ঘোড়াশাল ব্রিজ, ময়মনসিংহ সীমন্তে জৈনা বাজার, কালিয়াকৈরসহ শহরের কয়েকটি পয়েন্টে কঠোরভাবে অবস্থান নিয়েছে। এসব চোকপোস্ট থেকে সকল যানবাহন ফিরিয়ে দেয় পুলিশ। জরুরি সেবা, পণ্যবাহী যান, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাইওয়ে পুলিশ জেলার মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে যাত্রীবাহী যানবাহন আটকে দেয়ায় দুর্ভোগে পড়েছেন গাজীপুর জেলার বাইরে থেকে আসা যাত্রীরা। অনেক যাত্রী পুলিশকে অনুরোধ করে প্রবেশের চেষ্টা করেও ঢুকতে পারেননি।
টঙ্গী রেল জংশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান জানান, লকডাউনের কারণে মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেলষ্টেসনে কোনো ট্রেন থামেনি। এছাড়াও বন্ধ রয়েছে গাজীপুর থেকে কমলাপুর রুটে চলাচল করা তুরাগ ডেমো ও কালিয়াকৈর কমিউটার ট্রেন। অনেক যাত্রী স্টেশনে এসে ট্রেন না পেয়ে ফিরে গেছেন বলে জানান তিনি।
লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, মঙ্গলবার থেকে গাজীপুরে ৯ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। ঢাকা থেকে আসা এবং ঢাকায় ঢোকার সময় পুলিশের চেকপোস্টে পড়তেই হবে। সকল প্রকার গণপরিবহন বন্ধ রয়েছে।
গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খাইরুজ্জামান বলেন, এখন পর্যন্ত গাজীপুরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আম নিয়ে আসা আড়তদার ও ব্যবসায়ীদের গাজীপুরের প্রবেশপথগুলোতে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব গাজীপুরসহ ৭ জেলায় ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন