ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হাইওয়ে পুলিশের বাড়তি নিরাপত্তা


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ২:৫২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চলাচলরত সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে।

সরেজমিন দেখা যায়, হাইওয়ে পুলিশের বাড়তি নিরাপত্তা দুর্ঘটনা এড়াতে সড়কের বিভিন্ন স্থানে নির্ধাতিত গতিসীমা অতিক্রম, ওভারটেকিং, যাত্রী হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট চালক, হেলপার ও শ্রমিকদের পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়াও মোটরসাইকেল চালক ও আরোহীদের মাথায় হেলমেট ব্যবহার ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য বলা হচ্ছে।

এ সময় কয়েকজন যাত্রী জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের তৎপরতায় গণপরিবহণগুলোর মধ্যে এক ধরনের শৃংখলা ফিরে আসছে। বাসগুলো যেখানে সেখানে যাত্রী ওঠা-নামা করাচ্ছে না। মাওয়া থেকে সর্বোচ্চ ৩০-৩৫ মিনিটের মধ্যে ঢাকা যেতে পারছি।

মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী বকুল খান জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে শান্তিপূর্ণভাবে বিভিন্ন পরিবহন চলছে। এখনো কোনো সমস্যা হয়নি।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হাইওয়ে থানা পুলিশ যথাযথ সততা ও নিষ্ঠার সাথে মহাসড়কে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে অনৈতিকভাবে কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। সড়কে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা দায়িত্ব পালন করছেন তারা।

জামান / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়