ছাগনাইয়ার দৌলতপুরে ১০ একর খাস জমি দখল করে সরকারি কর্মকর্তার মাছ চাষ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর মৌজায় ১০ একর সরকারি ও সাধারণ মানুষের জমি দখল করে মাছ চাষ করছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রহিম খান। এছাড়াও প্রায় ২০ লাখ টাকার সরকারি মূল্যবান গাছ বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর মৌজার ১নং খতিয়ানের সিএস ৩৩৫০ দাগে মূহুরি নদী সংলগ্ন ১৮৬ একর আন্দরে প্রায় ১০ একর জমি অবৈধ ভাবে দখল করে দীর্ঘদিন যাবত মাছ চাষ করে আসছেন ভুমিদস্যু রহিম খান। এছাড়াও মুহুরিনদীর পাড়ে প্রায় ২০/ ২৫ লক্ষ টাকার সরকারী মুল্যবান গাছ বিক্রি করছেন রহিম খান।
স্থানীয় সূত্রে জানা যায়,দৌলতপুর মৌজায় বিএস ১৮৩ দাগে খতিয়ান মূলে ১০০ শতাংশ ভুমির মালিক রহিম খান ও তার দুই ভাই মালিক থাকলেও তিনি ভাইদের সম্পত্তি থেকে কৌশলে বঞ্চিত করেন। পরে ওই মৌজায় তিনি ১০০ শতাংশ বিএস মূলে মালিক থাকলেও কৌশলে অনৈতিক সুবিধা দিয়ে ৩২৬ শতাংশ ভুমি আদালত থেকে ডিক্রি নেয়।
এদিকে আগত এসএ খতিয়ান ৬৩১,৫৫০ও ৬২৯ খতিয়ানে একাধিক মালিক থাকলেও রহিম খান জাল- জালিয়তির মাধ্যমে অবৈধভাবে ৩২৬ শতাংশ ডিক্রি করে,তার এ ভুমির বিরুদ্ধে আবদুল হান্নান, জসিম উদ্দিন,মান্নান,ইলিয়াছ ও জাফরসহ অনেকের মালিকানা রয়েছে। এসব মালিকদের রাজনৈতিক প্রভাব ও মামলা হামলার ভয়ভীতি দেখিয়ে তাদের জমি জবর দখল করে রেখেছে। রহিম খান ফেনী সদর উপজেলার ফরহাদ নগর মৃত দেলোয়ার হোসেনের পুত্র রহিম খান, পেশায় চট্টগ্রাম বন্দরের সাবেক ইঞ্জিন ড্রাইভার ছিলেন।
এছাড়াও রহিম খানের বিরুদ্ধে মাদক ব্যাবসা ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে রহিম খান জানান,সরকারী জমি অন্যরা যেভাবে দখল করছে,আমি ও একই ভাবে করছি,সংবাদ প্রকাশিত হলে আমার কিছুই হবে না।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied