ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ৩:২৩

‘প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো শুক্রবার (৮ এপ্রিল) দেশব্যাপী পালিত হয়েছে বাংলাদেশ স্কাউটস দিবস। এর অংশ হিসেবে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়।

এদিন উক্ত বিদ্যালয়ে ইসমাইল হোসেনের (উড ব্যাজার) নেতৃত্বে একটি সফল প্যাক মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. মনসুর রহমান (উপজেলা কাব লিডার) শাহজাদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাব শাহজাদপুরের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নবচেতনা শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মো. রাসেল সরকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ইব্রাহিম সরকার। প্যাক মিটিং পরিচালনা করে ক্ষুদে কাব বন্ধু মোছা. জান্নাতি খাতুন এবং অভিবাদন গ্রহণ করেন মো. মনসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- কাব বন্ধু মিম, ফাতেমা, এশামনি, ইয়ামিন হোসেন, কৌশিক কুমার, হাসান আলী, আব্দুল্লাহসহ অনেকে। এছাড়াও এদিন দুটি ক্লাস অনুষ্ঠিত হয়- স্কাউটসের ইতিহাস ও সাংগঠনিক কাঠামো।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন