রায়গঞ্জে পল্লী বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী বিদ্যুতের ভূঁইয়াগাতী জোনাল অফিসের লোডশেডিংয়ের নামে সময়-অসময়ে বিদ্যুৎ চলে যাওয়ার ভেলকিবাজিতে অতিষ্ঠ উপজেলার সাধারণ মানুষ। সরেজমিন উপজেলার ৯টি ইউনিয়নের চিত্র একই দেখা যায়।
উপজেলার সাধারণ মানুষ রমজানের প্রথম দিনে বিদ্যুৎ আসা-যাওয়ার মাত্রাতিরিক্ত হওয়ায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই ধর্মপ্রাণ মুসলিমসহ রায়গঞ্জের সর্বসাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পবিত্র রমজান মাসে রায়গঞ্জের সাধারণ মানুষ বিদ্যুৎ সেবার মান যতটা আশা করেছিল তা না হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানসহ রায়গঞ্জের ৯টি ইউনিয়নের সাধারণ মানুষ হতাশ হয়েছে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
রোজাদারদের আশা ছিল, বিদ্যুতের লোডশেডিং থাকলেও হয়তো তারাবির নামাজ ও রাতের সময় বিদ্যুৎ সেবার মান সহনীয় থাকবে। কিন্তু ঘন ঘন আসা-যাওয়ার মধ্যে থাকে বিদ্যুৎ সেবার মান। রমজানের প্রথম দিন হতে চলতেই থাকে ভয়াবহ লোডশেডিং। এই প্রচণ্ড গরমের দিনে সারাদিন রোজা রাখার পর তারাবির নামাজের সময় বা রাতে বিদ্যুৎ না থাকায় চরম কষ্ট পোহাতে হয়েছে মুসল্লিসহ সাধারণ মানুষের। দিনে রাতে কতবার যে লোডশেডিং হয় তা হয়ত পল্লী বিদ্যুতের ভূঁইয়াগাতী জোনাল অফিস কর্তৃপক্ষ জানে না বলে অভিযোগ করেছেন অনেকেই।
পবিত্র রমজান মাসে রোজা সুষ্ঠুভাবে পালন করার জন্য একটু হলেও বিদ্যুৎ সরবরাহের উন্নতি ঘটানোর জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবস্যা-বাণিজ্যে ধস ও ব্যাংক, বীমা, বিভিন্ন কলকারখানা, ব্যবস্যা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতান, কম্পিউটার সাইবার ক্যাফেগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতে সাধারণ জনগণও ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে।
এছাড়াও রায়গঞ্জ উপজেলাবাসী অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিনই নামাজের সময় বিদ্যুৎ থাকে না। এ বিষয়ে এলাকার অনেকেই লাইনম্যানকে ফোন দিলে ফোনেও পাওয়া যায় না তাকে।
এ বিষয়ে ভূঁইয়াগাতী জোনাল অফিসের ডিজিএমকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন