ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরে স্বল্প বৃষ্টিতে টঙ্গী পূর্ব থানার চারপাশে ভয়াবহ জলাবদ্ধতা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৫:১৯

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ডের স্টেশন রোড এলাকার টঙ্গী পূর্ব থানার মূল ফটক ও ফটকের সামনে ঢাকা-কালীগঞ্জ-সিলেট মহাসড়কে সামান্য বৃষ্টি হলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হচ্ছে চলাচলকারী ছোট-বড় যানবাহন ও পথচারীরা। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ফলে বাসাবাড়ির মলমূত্র ও নর্দমার ময়লাসহ বিভিন্ন আর্বজনা পানিতে মিশে অসহনীয় অবস্থার রূপ ধারণ করে। ফলে সাধারণ মানুষের আইনি সহায়তার গুরুত্বপূর্ণ জায়গা থানা গেট ও টঙ্গী তথা আশপাশের একাধিক এলাকার একমাত্র সরকারি চিকিৎসালয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসা সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এছাড়াও চরম ভোগান্তিতে পড়তে হয় টঙ্গী পূর্ব থানার চারপাশের সড়কে চলাচলকারী হাজার হাজার যানবাহন ও পথচারীকে। জলাবদ্ধতায় তলিয়ে যায় পূর্ব থানা মার্কেটের সকল দোকানপট। ময়লা ও নর্দমার পানি পার হয়ে যাওয়া-আসা করায় কারণে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে পূর্ব থানার পুলিশ সদস্য ‍এবং আইনি সহায়তা গ্রহণের জন্য আসা সাধারণ মানুষেরা। মঙ্গলবার (২২ জুন) দুপুরে সরজমিন টঙ্গী পূর্ব থানার সামনে গিয়ে দেখা যায়, স্বল্প বৃষ্টিতেই থানার গেট ও আশপাশের এলাকায় হাঁটু সমান পানি জমা হয়েছে। 

স্থানীয়রা অভিযোগ করেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি ছাড়াও প্রতিনিয়ত টঙ্গী পূর্ব থানা গেটের সামনে নর্দমার পানি জমাট বেঁধে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশেই তুরাগ নদীর বেশ কয়েকটি খাল রয়েছে। পানি সরানোর জায়গা থাকলেও শুধুমাএ ড্রেনেজ ব্যবস্থা সঠিক নিয়মে না করার কারণে চলাচলকারী যানবাহন, পথচারী, প্রশাসনিক কর্মকর্তা ও জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পৌরসভা থেকে শুরু হওয়া এই সমস্যা সিটি কর্পোরেশন হওয়ার পরও প্রতিকার হচ্ছে না।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল হাসেম বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকার ড্রেনের কাজ চলমান রয়েছে। আশা করি খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হলে পুরোপুরি জলাবদ্ধতা নিরসন হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন