ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চড়কাণ্ডে অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১১:৩৯

অস্কার অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উপস্থাপক ও কৌতুকাভিনেতা ক্রিস রককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কারসহ অ্যাকাডেমির সব অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) অস্কার অ্যাকাডেমির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, মঞ্চে উপস্থাপককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য সব অ্যাকাডেমির ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে ২ এপ্রিল এক বিবৃতিতে চড় মারার জন্য দুঃখজনক প্রকাশ করেন উইল স্মিথ। বিবৃতিতে তিনি বলেন, ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আমার কর্মকাণ্ড ছিল দুঃখজনক, বেদনাদায়ক এবং অমার্জনীয়। তিনি বলেন, আমি যাদের আঘাত করেছি, তার তালিকা দীর্ঘ। এর মধ্যে রয়েছেন- ক্রিস রক, তার পরিবার, আমার অনেক প্রিয় মানুষ, বন্ধু, মঞ্চে উপস্থিত দর্শক এবং বাড়িতে বসা বিশ্বের অসংখ্য দর্শক। এজন্য অস্কার অ্যাকাডেমি থেকে পদত্যাগও করেছেন উইল স্মিথ।

গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অস্কারের ৯৪তম আসরের অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন অনুষ্ঠান সঞ্চালক ক্রিস রক। একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে। তখন ক্রিস বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা।

‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে জেডার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই।

এ রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। তখন সত্যিই স্মিথ রেগে গিয়েছিলেন। চড় মেরে নিজ আসনে এসে তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।

ওই ঘটনার এক ঘণ্টা পরেই কিং রিচার্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন উইল স্মিথ। ওই চলচ্চিত্রে তিনি টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের পিতার চরিত্রে অভিনয় করেন।

২০১৬ সালেও একই রকম ঘটনা ঘটেছিল। সেসময়ও অস্কারের মঞ্চে স্মিথের স্ত্রী জাডাকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস রক।

জামান / জামান

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...