শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন
আগামী ১২ এপ্রিল (মঙ্গলবার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজার শ্রীশ্রী কালীমাতা মন্দির থেকে এ সম্মলনের সভাপতি প্রার্থী রতন বসাক ও সাধারন সম্পাদক প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকারের সমর্থকরা শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা বের করেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি শাহজাদপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় মহাশ্মশান চত্বরে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পোদ্দারের সভাপত্বিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্তের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সম্মেলনের সভাপতি প্রার্থী ও বর্তমান সভাপতি রতন বসাক ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানিক সরকার, হিন্দু সম্প্রদায় নেতা বিপ্লব সূত্রধর, গৌড় কৃষ্ণ বসাক, শাহজাদপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ সূত্রধর, ফটিক সূত্রধর, চন্দন কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুমার দেব প্রমুখ।
বক্তারা বলেন, ১২ এপ্রিলের সম্মেলনে ঐক্যবদ্ধভাবে বিপুল ভোটে সভাপতি পদে রতন বসাক ও সাধারণ সম্পাদক পদে মানিক সরকারকে বিজয়ী করে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। সভাপতি পদে রতন বসাক ও সাধারণ সম্পাদক পদে মানিক সরকার জয়ী হলে অবহেলিত হিন্দু সম্প্রদায়ের কল্যাণ সাধিত হওয়ার পাশাপাশি শাহজাদপুর পৌর এলাকার মন্দিরগুলোর ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন হবে, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার ঘটবে, হিংসা-বিদ্বেষ দূরীভূত হওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আসন্ন শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী রতন বসাক ও সাধারণ সম্পাদক প্রার্থী মানিক সরকারের কোনো বিকল্প নেই।
এ সময় ১২ এপ্রিল সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে রতন বসাক ও মানিক সরকারের বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।
উক্ত মটর শোভাযাত্রা ও পথসভায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী