ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সালাহদের মুখোমুখি হওয়ার আগে ‘বাচ্চাদের মতো ঘুমাবেন’ গার্দিওলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ১:২৪

প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল থেকে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। সেই দুই দল আগামীকাল রাতে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের ‘অঘোষিত’ ফাইনালে। 

এমন এক ম্যাচের আগে দুই দলে চাপ চলে আসাটা কঠিন কিছু নয় মোটেও। তবে সিটি কোচ পেপ গার্দিওলা জানালেন এই চাপ তো তাকে ছোঁবেই না, উল্টো তিনি এই ম্যাচের আগে বাচ্চাদের মতো ঘুমাবেন বলে জানিয়েছেন তিনি।

এই ম্যাচের সাগে সংবাদ সম্মেলনে গার্দিওলা জানান এ বিষয়টি। তিনি বলেন, ‘এই ম্যাচের তিন পয়েন্টটা বিশাল; তবে সেই ম্যাচের বাইরেও আরও সাতটা ম্যাচ বাকি থাকবে। চ্যাম্পিয়ন্স লিগ বাকি, এফএ কাপ বাকি আছে।’

তিনি আরও যোগ করেন, ‘তাদেরকে হারানোর চেষ্টা করতে হবে আমাদের। সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়বে আমার দল। এ কারণেই আমি এখানে এসেছি আজ। আমি চলতি বছর বাচ্চাদের মতো ঘুমাচ্ছি। রোববারের ম্যাচের জন্য তর সইছে না আমার।’

সিটি কাল জয় তুলে নিতে পরলে লিগের শিরোপার খুব কাছে চলে যাবে। তবে এই ম্যাচের আয়োজনের সমসূচি নিয়ে গার্দিওলা যারপরনাই বিরক্ত। বললেন, ‘আমি ম্যাচটার সময়য় নিয়ে বেশ হতাশ, কারণ তারা ম্যাচটা এমন সময়য় আয়োজন করেছে, যখন টাউগার উডস গলফ কোর্সে ফিরে আসবেন!’

এমএসএম / এমএসএম

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ