ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ার ইপিজেড এলাকা থেকে চাঁদাবাজ কাজল গ্রেফতার


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ৯-৪-২০২২ দুপুর ২:৫৭

আশুলিয়ার ডিইপিজেড এলাকায় ট্রাক থেকে চাঁদাবাজির সময় পুলিশ কাজল নামে একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (৮ এপ্রিল) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড বাসস্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান দৈনিক সকালের সময়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আন্তঃজেলার  যে কোনো ট্রাক ডিইপিজেড এলাকায় প্রবেশ করলে কাজল ও তার সহযোগীরা সেখান থেকে নিয়মিত চাঁদা আদায় করে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আশুলিয়াস্থ ডিইপিজেড এলাকায় অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে চাঁদা নেয়ার সময় সেখান থেকে কাজল নামে এক পেশাদার চাঁদাবাজকে পুলিশ আটক করে। এ সময়  কাজলের সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে এসআই আসওয়াদুর রহমান সকালের সময়কে বলেন, সুচতুর কাজল স্থানীয় ভাদাইল এলাকার সুরুজের ছেলে। সে সব সময় সরকারি দলের ছত্রছায়ায় থেকে ইপিজেড বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত চাঁদাবাজি করত বলে বেশকিছু ট্রাকচালক ও শ্রমিক জানিয়েছেন। চাঁদাবাজির ঘটনায় আটক কাজলের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে শনিবার অপরাহ্নে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরিবহনে চাঁদাবাজি বন্ধের বিষয়ে জানতে আশুলিয়া থানার এসআই আসওয়াদ সাংবাদিকদের বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান