ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বালিয়াকান্দিতে গৃহবধূর আত্মহত্যা


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২২ বিকাল ৫:২২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গী  গ্রামে শুক্রবার (৮ এপ্রিল) রাতে নাছিমা বেগম( ২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নাছিমা বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গী গ্রামের মৃত নুর আলম খাঁর ছেলে মজনু খাঁ ওরফে মুন্নুর স্ত্রী।

মৃতের শ্বশুরবাড়ির লোক জানান, বাবার বাড়িতে না যেতে দেয়ায স্বামীর ওপর অভিমান করে বাড়ির সবার অজান্তে বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে নাছিমা বেগম। রাত সাড়ে ৯টার দিকে তার স্বামী মজনু খাঁ ওরফে মুন্নু টের পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী মধুখালী হাসপাতালে নিলে কর্তব্যেত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মৃত নাছিমা বেগম কক্সবাজার জেলার কুতুবদিয়ার নুরারপাড়া গ্রামের মৃত আবুল হোসাইনের মেয়ে। দুই বছর আগে ট্রাকচালক মজনু খাঁ ওরফে মুন্নুর সাথে তার বিবাহ হয়।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান