ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ সার্জেন্টের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৪-২০২২ বিকাল ৫:৫৮
পবিত্র রমজান মাসে ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে ঢাকার একটি সংঘবদ্ধ ছিনতাইকারীর প্রতারক চক্র। শনিবার (৯ এপ্রিল) ঢাকার কাওরানবাজারের সোনারগাঁও ক্রসিংসংলগ্ন দুজন পেশাদার ছিনতাইকারী ভিকটিম মো. মুকবুল হোসেন নামে এক ভদ্রলোকের পকেট কেটে ৫০ হাজার টাকা নিয়ে বাস থেকে লাফিয়ে পড়ে। পালানোর  চেষ্টাকালে বিষয়টি দায়িত্বরত পুলিশ সার্জেন্টের নজরে পড়ে।
 
তাৎক্ষণিকাবে  টিআই আনোয়ার কবিরের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল ও সার্জেন্ট শফিউল রাজিব, মান্নাফ, নজরুল ইসলাম, শামসুজ্জামানদের যৌথ প্রচেষ্টায় এই দুই ছিনতাইকারীকে ধাওয়া করে একজনকে সোনারগাঁও ক্রসিং থেকে এবং অন্যজনকে পেট্রোবাংলা গ্যাপ থেকে ৫০ হাজার টাকাসহ আটক করা হয়। আটককৃত দুজনই পেশাদার ছিনতাইকারী বলে জানায় পুলিশ।
 
এ বিষয়ে সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল বলেন, কেবল রমজান মাসে নয়, ঈদ কিংবা যে কোনো উৎসবসহ সারাবছর ধরে তৎপরতা চালায় এই চক্রের সদস্যরা। আমাদের চোখে পড়লে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ওদের হাত থেকে সাধারণ মানুষদের বাঁচানোর। আটককৃতদের তেজগাঁও থানার এসআই তারেক রাজীবের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব