লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহত
যুক্তরাজ্যের লন্ডনে সড়কে দুর্ঘটনায় এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত নাদভী তালহা বিন আহমেদের (১৯) গ্রামের বাড়ি সিলেট শহরের চৌকিদেকি এলাকায়। তিনি পরিবারের সঙ্গে লন্ডনে থাকতেন। গত ৭ এপ্রিল স্থানীয় সময় ভোররাত ১টা ৫০ মিনিটের দিকে লন্ডন রোডে এসেক্সের এ টুয়েন্টি ওয়ান মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশিদের সূত্রে জানা যায়, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। বায়তুল আমান মসজিদ থেকে তারাবি পড়ে বন্ধুরা মিলে এসেক্সের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতির কারণে পথের মধ্যেই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
নাদভি গাড়ির পেছনের সিটে ৩ জনের মাঝখানে বসেছিলেন। দুর্ঘটনায় তিনি ছিটকে সামনে ড্যাশবোর্ডে আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গাড়িতে থাকা বাকি ৪ জন প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন। এই ৪ জনই বেথনালগ্রিনের বাসিন্দা।
নিহত নাদভী তালহা বিন আহমেদে ইলফোর্ডের আন নকলাহ ইনস্টিটিউটে ৪ বছরের ইসলামিক স্টাডিজ কোর্স সম্পন্ন করেছেন।
ঘটনার সময় নাদভীর বাবা ইকরাম আহমেদ বাবলু ও মা বাংলাদেশে ছিলেন। শিক্ষার্থী নাদভী তালহা বিন আহমেদের অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন