উখিয়ায় ট্রাক দুর্ঘটনায় পান ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারের উখিয়া জালিপালং ইউনিয়নের রুপপতি এলাকার মেরিন ড্রাইভ সড়কে ট্রাক দুর্ঘটনায় ৫ জন আহত এবং একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক আহত ৫ জনের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত পেঠান আলী নামে এক ব্যাক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত পেঠান আলী উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার গুরা মিয়ার ছেলে।
শনিবার ( ৯ এপ্রিল) রাত ১১টার দিকে উখিয়া-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রুপপতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পেঠান আলী পেশায় একজন পান ব্যবসায়ী। সে নিয়মিত শাপলাপুর থেকে পান ক্রয় করে চট্টগ্রাম ও ঢাকা শহরে বিক্রি করে। এজন্য সে শনিবার সকালে শাপলাপুর থেকে পান ক্রয় করে ট্রাক লোড করে শহরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাওয়ার পথে রুপপতি এলাকায় ড্রাইভারের অদক্ষ ও বেপরোয়া গতিক গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটে।
উখিয়া ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন
মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু
সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব
সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি