রুহ কবজের নেশা
রুহ কবজের নেশাজাকিয়া রহমান
আমার প্রশ্ন! মানুষ হয়ে ঐ ধোকাবাজরা
কেমনে আনে ধ্বংস আর অগ্নি জ্বালা এ ভুলোকে?
অগ্ন্যস্ত্র বিদ্ধ আহত মানুষের দুর্দশা চরম!
শিশুর ক্রন্দনে কেঁপে উঠে কি আল্লাহ্র আরস?
যখন ছেয়ে যায় চারদিকে এ মাতম।
লোভাতুদের জিহবার মেটেনা তরস!নির্যাতিত, ভীত, সন্ত্রস্ত, অসহায় আর গৃহহীন-
এই বান্দাদের মুক্ত করার দায়িত্ব কার?
ওরা সাম্রাজ্যবাদের লালসার শিকার
আর আল্লাহ্র ভালবাসার বান্দারা পায় দন্ড!
অবলীলায় তাদের দাহন করতে গড়ে অগ্নিকুন্ড।ভেঙে পড়ে যাদের মাথার ‘পর মমতার আশ্রয়,
ঘুমন্ত শিশুর পাঁজর হচ্ছে শত খন্ডিত।
লালা ঝরছেই লোভীদের জিহবায় -
কোন না কোন আছিলায়,
রুহ কবজের নেশায়।
করছে নির্দোষকে দন্ডিত!কত পান্থাই না বেছে নিয়েছে এই সব লোভাতুর,
সৃষ্টির আদিকাল থেকে-
চলছে পায়তারা রুহ কবজের।
আশ্রয় ছিনতাই, ক্ষুধায় জঠরের হত্যা,
মানবতার অবমাননা- দলে মথে সম্ভ্রম।
মানুষ নামের প্রাণী হারায়ে নিজ ঠিকানা,
রাস্তার কীট বলে মনে আনে বিভ্রম।
আর কতদিন চলবে এই রুহ কবজের দানব লীলা?
হে দয়াময়! এই রমজানে, আমার মিনতি,
কর অবসান মানবতার এই দুর্ভোগের পরিণতি!
এমএসএম / এমএসএম
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত