ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ছাত্রলীগ নেতা হিমেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ২:১৫

গাজীপুরের কালিয়াকৈরে জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এসএম জোবায়ের হিমেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী। রোববার (১০ এপ্রির) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন ছাত্রলীগ নেতা এসএম জোবায়ের হিমেল। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। মামলার পর থেকেই হিমেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এর আগে গত কয়েক দিনে ওই নারী তার ফেসবুক আইডি থেকে দুটি ফেসবুক লাইভে এসে তার সাথে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের কথা জানান। ধর্ষণের পাশাপাশি তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ করেছেন। নিজের আইফোন কৌশলে হিমেল নিয়ে যায়, এটিও অভিযোগ করে হিমেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ওই নারী।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা হিমেল তার মুঠোফোনে জানান, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

এমএসএম / জামান

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ