ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে পুলিশের ঘর পেলেন ৫ গৃহহীন


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ২:২৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারাদেশের মতো গাজীপুরের পাঁচটি থানায় গৃহহীনদের জন্য নির্মিত গৃহ বিতরণ করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকালে কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে উদ্বোধন করে দেয়ার পর গৃহহীনদের হাতে চাবি তুলে দেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্কের উদ্বোধন এবং গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের নির্দেশনা দেন।

গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ গণমাধ্যমকর্মীদের জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশের মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। আর তার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে গৃহহীনদের একটি আবাস্থল নির্মাণ করে দেয়া হয়েছে।

গাজীপুরের পাঁচটি থানায় যাচাই-বাছাই করে প্রকৃত গৃহহীনের জন্য দুর্যোগ ও ভূমিকম্প সহনশীল একটি নানন্দিন বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। বাড়ি নির্মাণের সময় পুলিশ সরাসরি তদারকি করেছে।

গৃহ পাওয়া শ্রীপুর থানার সিংগারদীঘি গ্রামের হাজেরা খাতুন জানান, বহু বছর ধরে একটি ঘরের স্বপ্ন দেখছিলেন পরিবার-পরিজন নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবেন। আর সেই স্বপ্ন পূরণ করল পুলিশ। তার কৃতজ্ঞতা জানানোর ভাষা ছিল চোখের জল।

এমএসএম / জামান

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ