অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ২৬তম বোর্ড অব ট্রাস্টিজের সভা
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের ২৬তম সভা শনিবার ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব লিয়াকত সিকদার।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের পূর্বে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গৃহীত সিদ্ধান্তের মধ্যে ছিলো- বিশ্ববিদ্যালয়ে সশরীরে একাডেমিক কার্যক্রম পরিচালনা, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার কার্যক্রম অনুমোদন, নতুন প্রোগ্রাম ও শর্টকোর্স খোলা, কয়েকটি সিলেবাস অনুমোদন ও আগামী মে মাসে তৃতীয় কনভোকেশন আয়োজন করা।
সভায় সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, ইমতিয়াজ আহম্মেদ (ভার্চুয়ালি), সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব গোলাম সারোয়ার কবির, মোঃ জোনায়েত আহমেদ, আরীফুল বারী মজুমদার, ড. সিরাজুল হক চৌধুরী, মোঃ কামরুজ্জামান, মঞ্জুর মাহমুদ হোসেনের প্রতিনিধি ফিরোজ মাহমুদ হোসেন, সুলতানা পারভীন, সেলিনা বেগম এবং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সভাপতি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন
পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক
ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ
৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক
পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ
মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে
বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন