ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে বিচার দেয়ার জন্য বাড়ীতে ডেকে নিয়ে বড় ভাইকে কোপাল ছোট ভাই


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৪:২৫
 মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বনগাঁও গ্রামে বিচার দেয়ার জন্য ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে বড় ভাইয়ের উপর হামলা করেছে চাচাতো ছোট ভাই। ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত বড় ভাইকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বনঁগাও গ্রামের মৃত অলিউর রহমানের ছেলে আব্দুল মালিক উকিল (৩৮) এবং পাশ্ববর্তী বাড়ীর তার আপন চাচাতো ভাই মৃত বাচন মিয়ার ছেলে সিপন মিয়ার (২৬) পরিবারের শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে শনিবার (৯ এপ্রিল) বিকালে ঝগড়া করেন। এ সময় উকিল বাড়িতে ছিলেন না। ইফতারের সময় তিনি বাড়ীতে ইফতার করতে আসেন। ইফতারের পর  সন্ধ্যা ৭ টার দিকে চাচাতো ভাই সিপন শিশুদের ঝগঁড়ার বিচার দেয়ার জন্য উকিল মিয়াকে তার বাড়ীতে ডাকে। চাচাতো ছোট ভাই সিপনের ডাকে সারা দিয়ে সরল মনে উকিল তার বাড়ীতে প্রবেশ করা মাত্রই পূর্ব পরিকল্পনা ভাবে উকিলের উপর অর্তকিত হামলা করা হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিপন, রোজিনা বেগম , টিপন আহমদ তার উপর হামলা করে। এতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ফাটাছিরা জখম হয়। রক্তাক্ত আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শরীরের অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাতেই উকিলের ছোট ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে সিপনকে প্রধান আসামি করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান