ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাকিবের প্রস্তাবে আইসিসির সাড়া


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ১১:৭

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রস্তাবে সাড়া দিয়ে টেস্ট ক্রিকেটে আবারো নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। করোনা হানা দেয়ার পর পরিস্থিতি বিবেচনায় এনে স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় ওই সিদ্ধান্ত বদলের আহ্বান জানিয়েছিলেন সাকিব আল হাসান।

অবশেষে সাকিবের প্রস্তাবে সাড়া দিয়ে আগের নিয়মে ফিরতে যাচ্ছে আইসিসি। টেস্টে নিরপেক্ষ আম্পায়ারের দেখা মিলবে। তবে অনফিল্ড আম্পায়ারের ক্ষেত্রে কেবলমাত্র একজন নিরপেক্ষ থাকবেন, অন্যজন স্থানীয়ই হবেন।

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট চলাকালীন সাকিব টুইটারে নিরপেক্ষ আম্পায়ারের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘আমি মনে করি, ক্রিকেট জাতির মধ্যে কোভিড অবস্থা অনেকটা শিথিল হওয়ায় আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে।’

২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অনফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। তবে ২০২২-২৩ মৌসুম থেকে নতুন নিয়মে অনফিল্ড দুইজন নিরপেক্ষ আম্পায়ারের জায়গায় একজন স্থানীয় হবে বলে জানিয়েছে আইসিসি।

টেস্টের জন্য নিয়মের পরিবর্তন আনলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে করোনা পরবর্তী সিদ্ধান্তে বহাল আছে আইসিসি। ২০০২ সালের নিয়মে ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; আরেক জন অনফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়।

আর টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ, বাকিরা স্থানীয়। তবে সে নিয়মে ফেরত যায়নি আইসিসি। এই দুই ফরম্যাটে অনফিল্ড আম্পায়ার থেকে শুরু করে সবাই স্থানীয় হতে পারবেন।

জামান / জামান

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে