স্মরণে তুমি
স্মরণে তুমি
লিপি আক্তার
আপন মনের গহীনে তোমায়
করেছি বরণ হে কবি,
দেখিনি তোমায়, দেখেছি তোমার
নিরব মনের ছবি।আপন মনের কথারে তুমি
সাজায়েছ থরে থরে,
লক্ষ বুকের কাঁদন তুমি
তুলেছ নিজ কন্ঠ স্বরে।মহান কবি, তোমারে স্মরেছি
আমার লেখার মাঝে,
আমার মনে, আমার গানে
আমার সকাল-সাঁঝে।তোমারে চিনেছি তোমার কাব্য
তোমার গানের সুরে,
তোমার ব্যথা, আমার ব্যথা
বিশ্ব ব্যথার নীড়ে।ভূবন মাঝে তুমি কবি
সারাবেলা করো খেলা,
সবার দুঃখ-সুখের নদীতে
ভাসাও তোমার ভেলা।যুগযুগ ধরে অম্লান তুমি
চিরভাস্বর কবি,
চিরবাঁধনে বেঁধেছ নিজেকে
(হলে) আলোকোজ্জ্বল রবি।
এমএসএম / এমএসএম
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
“শেষ দেখা হয়নি” মুহাম্মদ আকাশ মিয়া
“সিগনেচার” সামছুল আলম শিমুল
“দিওয়ান-ই-শামস -ই তাবরিজি : জালালুদ্দিন রুমি ” এস ডি সুব্রত
“অন্ন ও অন্যায়” সুলেখা আক্তার শান্তা
“কাকতাড়ুয়া নাকি ভূত” আসাদ সরকার
“জীবন-প্রেমিক” বিশ্বজিৎ মণ্ডল
“মেঘের এপিটাফ” জসীম উদ্দীন মুহম্মদ
`ভাদ্র মাসের ভূত' শাহজালাল সুজন
Link Copied