মির্জাগঞ্জে ৪ শিক্ষার্থীর জন্য ১৪ জন শিক্ষক-কর্মচারী!
মাদ্রাসা আছে, শিক্ষক-কর্মচারীও আছে। মাস শেষে নির্দিষ্ট স্কেলে বেতনও পাচ্ছেন তারা। কিন্তু নেই শুধু ছাত্র-ছাত্রী। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে নেই বসার চেয়ার-টেবিল ও বেঞ্চ। দেখে মনে হয় হয় পরিত্যক্ত পুরনো কোনো ঘর। এভাবে চলে আসছে বছরের পর বছর। প্রতিদিন শিক্ষকরা এসে কেবলমাত্র হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। অবিশ্বাস্য হলেও সত্য, মাদ্রাসাটি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী ইসলামাবাদ হাম্মাদিয়া দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটির সুপার মো. গোলাম মোস্তাফা বিষয়টি স্বীকার করেছেন।
এলাকাবাসী জানান, হাজিরা খাতায় স্বাক্ষরের মাধ্যমে কয়েক বছর ধরে মাদ্রাসাটি চালু রেখেছেন শিক্ষকরা।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এখানে মোট ১৪ জন শিক্ষক-কর্মচারী আছেন। ইবতেদায়ী থেকে দাখিল পর্যন্ত রয়েছে দশটি শ্রেণিকক্ষ। খাতা-কলমে রয়েছে ১৫৪ জন শিক্ষার্থী। কিন্তু অবিশ্বাস্য হলেও সরেজমিন দেখা মেলে ইবতেদায়ীর ১ম ও ২য় শ্রেণিতে উপস্থিত আছে মাক্র ৪ জন শিক্ষার্থী। বাকি শ্রেণেকক্ষগুলো রয়েছে শিক্ষার্থীশূন্য। শ্রেণিকক্ষতে নেই বসার কোনো বেঞ্চ বা চেয়ার-টেবিল।
এসব বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মো. গোলাম মোস্তাফা বলেন, উপরের শ্রেণির বেশিরভাগ শিক্ষার্থীই অন্য এলাকার। দূরত্ব হওয়ায় তারা ক্লাসে আসে না। শুধু পরীক্ষায় অংশগ্রহণ করে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জালাল উদ্দীন বেপারীকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা একাডেমি সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদ্রাসাটি পরিদর্শন করে দেখা হবে।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied